ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয়ে পুরোনো গাছ কাটার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমাসহ গ্রেফতার এক, ৪৩ জনের বিরুদ্ধে মামলা আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ চারজনকে গ্রেপ্তার ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই বরিশালে ভেঙে পড়েছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নিভিকের বুম মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার  ই-রিক্সা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ ও স্মারকলিপি পেশ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ নেতা আটক 
  • তুলে নেওয়া হলো শেয়ারবাজারের সব কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ 

    তুলে নেওয়া হলো শেয়ারবাজারের সব কোম্পানির ‘ফ্লোর প্রাইস’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে।  ফলে এখন থেকে কোনো কোম্পানির শেয়ারে সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস থাকছে না। 

    বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

    এর আগে গত বছরের ১৯ মার্চ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্লোর প্রাইস আরোপ করা হয়।  শেয়ারের দামের পতন ঠেকাতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

    ফ্লোর প্রাইস আরোপের আগে ১৮ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স নেমেছিল ৩ হাজার ৬০০ পয়েন্টে। ফ্লোর প্রাইসের কারণে নির্ধারিত সীমার নিচে শেয়ারের দাম না নামায় ২৫ মার্চ ডিএসইএক্স সূচকটি বেড়ে দাঁড়ায় ৪ হাজার পয়েন্টে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ