ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • আজ থেকে পদ্মাসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

     আজ থেকে  পদ্মাসেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১০ অক্টোবর পদ্মা সেতুতে রেল যোগাযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাণিজ্যিকভাবে ১ নভেম্বর থেকে ট্রেন চলাচলের ঘোষণা দেয় রেলপথ মন্ত্রণালয়। ফলে আজ (বুধবার) থেকে যাত্রী নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে ট্রেন। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে যোগ হচ্ছে নতুন মাত্রা।

    আজ রাত পৌনে ১০টায় আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। রেলের সময়সূচি অনুযায়ী, ভোর ৪টার পর ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করবে। ঢাকায় পৌঁছানোর কথা বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। সাড়ে ৭ ঘণ্টা পর অর্থাৎ বিকেল পৌনে ৪টার দিকে খুলনায় পৌঁছানোর কথা ট্রেনটির।

    এছাড়া বেনাপোল এক্সপ্রেসও আজ থেকে চলাচল করবে পদ্মা সেতু দিয়ে। ২ নভেম্বর যাত্রা করবে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫)। ট্রেনটি বেনাপোল থেকে দুপুর ১টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টা ৪৫ মিনিটে।

    রেলওয়ে জানিয়েছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনা রুটে ফরিদপুরের ভাঙ্গা, ফরিদপুর শহর, রাজবাড়ী, কুষ্টিয়ার পোড়াদহ, চুয়াডাঙ্গা, যশোরসহ নয়টি স্টেশনে থামবে। বেনাপোল এক্সপ্রেসও একই পথ ধরে যাবে যশোরের বেনাপোল পর্যন্ত।

    নতুন এ পথের জন্য গত অক্টোবর মাসে ভাড়া ঠিক করেছিল রেল কর্তৃপক্ষ। তবে তা বাসের তুলনায় বেশি হওয়ায় সমালোচনা হয়। পরে ১১৫ টাকা কমিয়ে ৩৫০ টাকার ভাড়া ২৩৫ টাকা নির্ধারণ করেছে। ফলে এখন ঢাকা থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত শোভন শ্রেণির ভাড়া ধরা হয়েছে ১৯৫ টাকা, প্রথম শ্রেণির আসন ৩১০, প্রথম শ্রেণির বার্থের ভাড়া ৩৬৫, শীতাতপনিয়ন্ত্রিত (এসি) আসনের ভাড়া ৪৬৫ এবং এসি বার্থ শ্রেণির ভাড়া ৬৯৫ টাকা। ঢাকা থেকে খুলনার ভাড়া ৫০০ টাকা এবং যশোরের ভাড়া ৫৬৫ টাকার জায়গায় ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ