ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ

    বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। 

    মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। আত্মসমর্পণকারী মা-বাবা হচ্ছেন জাফর গাজী ও নাজমা বেগম।

    নিহত যুবকের দুলাভাই কাওসার হোসেন জানান, তাঁর শ্বশুর-শাশুড়ির কাছে আজ (মঙ্গলবার) টাকার জন্য চাপ দেন হাসান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় শ্বশুরকে লাঠি দিয়ে মারতে যান হাসান। এ সময় পাল্টা মারধরে ঘটনাস্থলে মারা যান শ্যালক হাসান। পরে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন শ্বশুর-শাশুড়ি।

    প্রতিবেশী সুরুজ জানান, হাসান নেশার টাকার জন্য ঘর ভাঙচুর ও তাঁর মা-বাবাকে মারধর করেন। ওই সময় তাঁর বাবা জাফর গাজী পাল্টা পিটুনি দিলে হাসানের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তুহিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই যুবক মারা যান। ভারী কিছু দিয়ে গলা ও ঘাড়ে আঘাত লেগেছে তাঁর।

    এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে জাফর গাজী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে বলেছেন, ছেলের অত্যাচারে তাঁরা তাঁকে মারধর করেছেন। এখন বেঁচে আছে কি না জানেন না। তাঁরা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ