ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকেরা

 পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ পোশাকশ্রমিকেরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে বেলা ১১টার দিকে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।  সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তখন পুলিশ এগিয়ে গিয়ে কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর শ্রমিকেরা বিভিন্ন দিকে পালিয়ে যায়।  

পুলিশ বলেছে, পোশাকশ্রমিকেরা মিরপুরে বিআরটিসি বাসের ডিপোতে ঢুকে কয়েকটি বাস ভাঙচুর করেছে। সন্দেহভাজন তিন থেকে চারজনকে আটক করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা বলেছে, ওই এলাকায় থমথমে অবস্থা রয়েছে। শ্রমিকেরা এখন সড়কে নেই। তারা রাস্তা থেকে বিভিন্ন অলিগলিতে ঢুকে গেছে।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেছে, পুলিশের সঙ্গে ক্ষমতাসীন দলের ২০ থেকে ২৫ জনকে লাঠি হাতে অবস্থান করতে দেখা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার কথা জানিয়ে পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ফিরোজ  বলেন, শ্রমিকেরা মিরপুরে বিআরটিসির  ডিপোতে ঢুকে বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে।

আন্দোলনকারী পোশাকশ্রমিকদের মধ্যে অবরোধকারীরা থাকতে পারে বলে তাঁদের সন্দেহ।  আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ