ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • এবার দলীয় প্রতীকে নির্বাচনে আসছেন হিরো আলম

    এবার দলীয় প্রতীকে নির্বাচনে আসছেন হিরো আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিরো আলম অভিনয়, প্রযোজনা ও গান গেয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কয়েকটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচন করে সবার নজর কেড়েছেন হিরো আলম।

    সেই নির্বাচনেও হিরো আলম আক্রমণের শিকার হয়েছেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নেবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু তিনি আবারও নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিলেন।

    আজ (১৯ নভেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ  নেবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম । কোন আসন থেকে নির্বাচন করবেন?এমন প্রশ্নের  জবাবে হিরো আলম গণমাধ্যমকে বলেন, দুয়েকদিনের মধ্যে আমি যে কোনো একটা দলে যোগদান করব। সে দলের দলীয় প্রতীক নিয়ে বগুড়া দুটি আসনে নির্বাচনে অংশগ্রহণ করব।

    যে দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন সেই দলের নাম এখনই বলতে চাইছেন না হিরো আলম।

    হিরো আলম আরও বলেন, ঢাকায় উপ-নির্বাচনে অংশগ্রহণেরর পর থেকে বেশকিছু রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের দলে যোগ দিতে বলেছে। কিন্তু আমি সময় নিয়ে কিছু দলের সঙ্গে বসেছি, কথা বলেছি। দুয়েকদিন পরেই সবাই জানতে পারবেন আমার নির্বাচনের প্রতীক ও দল সম্পর্কে।

    এদিকে সম্প্রতি এ আর রহমানের বিখ্যাত ‘জয় হো’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন হিরো আলম। অন্যদিকে তার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ