ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে করোনায় আরও ১ জনের মৃত্যু, মোট ২৯৩

    বরিশালে করোনায় আরও ১ জনের মৃত্যু, মোট ২৯৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনায় ‍এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি ঝালকাঠি জেলার বাসিন্দা। ‍
    এনিয়ে বিভাগে ‍এখন মোট মৃত্যুর সংখ্যা এখন ২৯৩।

    তবে বেড়েছে সুস্থতার হার। ২৮ ঘণ্টায় মোট ৫০ ব্যক্তি করোনা থেকে সুস্থতা লাভ করেছেন। ‍এনিয়ে বিভাগে মোট সুস্থতার সংখ্যা ‍এখন ১৪ হাজার ৪৪১।

    অপরদিকে নতুন শনাক্ত ৪৮ জনকে নিয়ে অ‍াক্রান্তের মোট সংখ্যা ১৬ হাজার ১৫৫ জন।
    শুক্রবার (১৮ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে অনুসারে বরিশালে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২০ জন রোগী।

    অপরদিকে পুটয়াখালীতে নতুন করে কে‍উ আক্রান্ত না হলেও সুস্থ হয়েছেন ৮ জন। ‍

    এছাড়া ভোলায় নতুন শনাক্ত ৪, পিরোজপুরে শনাক্ত ৯ জন, সুস্থ ২২, বরগুনায় শনাক্ত ৩ ‍এবং ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    তবে ভোলা, বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে কেউ সুস্থতা লাভ করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ