ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • শাম্মীর বিপক্ষে মনোনয়ন জমা দিলেন এমপি পঙ্কজ

     শাম্মীর বিপক্ষে মনোনয়ন জমা দিলেন এমপি পঙ্কজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে শেষ সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়ের কিছু আগে তিনি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করে অনলাইনে জমা দিয়েছেন

    রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। তিনি বলেন, আমি আগে থেকেই মনোনয়ন কিনতে চাইনি। তবে নেতাকর্মীদের কারণে শেষ সময়ের কিছু আগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

    স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, বরিশাল-৪ আসনে দলের মনোনীত প্রার্থী আর কোনো ডামি প্রার্থী রাখেননি, কোনো কারণে তার প্রার্থিতা বাদ হয়ে গেলে দলের নেতা কর্মীদের অবস্থান কি হবে সে বিবেচনায় করে পঙ্কজ নাথের এ মনোনয়ন সংগ্রহ।

     

    এদিকে, এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে। তিনি এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ