ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • প্রথম চার ঘণ্টায় সারা দেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ

     প্রথম চার ঘণ্টায় সারা দেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম চার ঘণ্টায় কত ভোট পড়েছে, কতটি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে এবং স্থগিতের পর কতটি কেন্দ্রে পুণরায় চালু হয়েছে  সেই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, প্রথম চার ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ।

    জাহাংগীর আলম বলেন, 

    ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়াও বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ এবং ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে বেলা ১২টা পর্যন্ত। তবে রাজশাহী বিভাগে ভোট পড়েছে ১৭ শতাংশ।

    এদিন সকাল আটটা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বেলা চারটা পর্যন্ত। অর্থাৎ আরো চার ঘণ্টার ভোটের হিসাব এখনো বাকী রয়েছে।

    এদিন সহিংসতা ও অনিয়মের কারণে বেশ কয়েকটি কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ করা হয় বলে জানান জাহাংগীর আলম।

    তিনি বলেন, তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে নরসিংদীতে একটি এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইটি।

    জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব।

    এদিকে ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় ৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হলেও পরে তা আবার চালু করা হয়েছে বলেও জানান তিনি। 

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ