ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে

    পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে
    বরিশাল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মাঠ পর্যায়ে মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। রবিবার সকাল ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

    এ সময় হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন খোরশেদ আলম। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সারা দেশেই হামের ক্যাম্পেইন হচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করছি।

    অতিরিক্ত সচিব বলেন, আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে।

    এ সময় বরিশালের সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহী, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াল জেনারেল ডা. মশিউল মুনীরসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 

    পরে অতিরিক্ত সচিব বরিশাল জেনারেল হাসপাতাল ও বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ