ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন

    বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। ২৬ এপ্রিল রবিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তারের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিন, সদস্য ইসমত আরা, ছাত্র ফ্রন্টের মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. ইমরান, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক লামিয়া সাইমুন এবং হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় শাখার সংগঠক নাজলা আক্তারসহ অনেকে।

    বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল নগরের মুনশি গ্যারেজ এলাকায় প্রেমিক মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে আনিতার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বি.এম. কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অভিযুক্ত হিমুর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে তাকে বাসায় ডেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

    তারা আরও বলেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ছিল। একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, যা বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশ। সমাবেশ থেকে বক্তারা দ্রুত অভিযুক্তসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দেশে নারী নির্যাতন বৃদ্ধি ও অপরাধীদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ