ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গম চুরির অভিযোগে ৪ কর্মকর্তা বরখাস্ত

    গম চুরির অভিযোগে ৪ কর্মকর্তা বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমদানি করা গম চুরির অভিযোগে খাদ্য অধিদপ্তরের চট্টগ্রাম সাইলোর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চারটি অফিস আদেশ জারি করা হয়েছে।

    চুরির অভিযোগে বরখাস্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সাইলোর সাইলো অধীক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, রক্ষণ প্রকৌশলী শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, সহকারী রক্ষণ প্রকৌশলী রাজেশ দাস গুপ্ত ও মুশফিকুজ্জামান।

    গত বৃহস্পতিবার খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমের সই করা আদেশে বলা হয়, চট্টগ্রাম সাইলোর সাইলো অধীক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের (সংযুক্তিতে খাদ্য অধিদপ্তরে বদলির আদেশাধীন) বিরুদ্ধে দুর্নীতির উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আমদানি করা গমের পরিমাপে গরমিল সৃষ্টির অভিযোগ প্রতীয়মান হওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগ আনা হয়েছে রক্ষণ প্রকৌশলী শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এজন্য তাকেও একই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে। সহকারী রক্ষণ প্রকৌশলী রাজেশ দাস গুপ্ত ও মুশফিকুজ্জামানকেও গম নিয়ে দুর্নীতির জন্য ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

    সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা বিধি মোতাবেক ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ