ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • ২৯৮ আসনের ফলাফল বিজি প্রেসে, গেজেট প্রকাশ শিগগিরই

    ২৯৮ আসনের ফলাফল বিজি প্রেসে, গেজেট প্রকাশ শিগগিরই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যাচাই-বাছাই করে সরকারি মুদ্রণালয়ে বিজি প্রেসে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই গেজেট ছাপানো হয়ে যাবে।

    মঙ্গলবার (০৯ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

    তিনি বলেন, ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আর একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফলাফল স্থগিত করা হয়েছিল ময়মনসিংহ-৩ আসনে। সেই একটি কেন্দ্রের নির্বাচন হবে ১৩ জানুয়ারি।  

    তিনি বলেন, এই দুটি বাদ দিয়ে ২৯৮ আসনের ফলাফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে। এখন গেজেট করার জন্য তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ