ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাইশারী ইউপি’র বিদ্রোহী প্রার্থী আ’লীগ থেকে বহিষ্কার

    বাইশারী ইউপি’র বিদ্রোহী প্রার্থী আ’লীগ থেকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান  প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজেম আলী হাওলাদারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুন) বিকেল ৫টায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    এর আগে বাইশারী ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী  হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান  তাজেম আলী হাওলাদার ও তাকে সহায়তা করার অভিযোগে তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে বহিস্কারের সুপারিশ করা হয়। 

    ১৫ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাদের বহিস্কারের এ সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠানো হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।  

    প্রসঙ্গত বাইশারী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার টিকিট পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র ব্যানারে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার। গত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিস্কার হয়েছিলেন। পরে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এবার একই অভিযোগে তাকে দ্বিতীয়বারের মত বহিস্কার করা হল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ