ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • সংসদে প্রধান বিরোধী দল হওয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি

    সংসদে প্রধান বিরোধী দল হওয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল কারা হবে এখনও তা স্পষ্ট হয়নি। এরই মধ্যে বিরোধী দল হওয়ার আগ্রহ প্রকাশ করে স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। আর নতুন নির্বাচন নিয়ে দলটির মহাসচিব বলছেন, ৫ বছরের আগে নির্বাচন দেবে না সরকার।

     

    সোমবার (২২ জানুয়ারি) বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।


    তিনি বলেন, নিয়মানুযায়ী ৩০ তারিখের (জানুয়ারি) আগে বিরোধী দল নিয়ে একটা সিদ্ধান্ত হবে। গতকাল (রোববার) স্পিকারকে চিঠি দিয়েছি, আজ হাতে পাবেন।
     


    বিরোধী দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা কতটুকু, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘আমরা আমাদের কাজ করেছি, বাকি সিদ্ধান্ত স্পিকারের। গত পার্লামেন্টে আমরা কাজ করেছি, আমাদের অভিজ্ঞতা আছে। আশা করি স্পিকার বিষয়টা বিবেচনায় রাখবেন।’


    দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ যথাযথ ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, বিএনপির আবার নির্বাচন দাবি করার মানে আমরা নির্বাচনে গিয়ে সঠিক কাজ করেছি।


    বিএনপির দাবি অনুযায়ী নতুন নির্বাচন দেয়া হবে কি না, এমন প্রশ্নে চুন্নু বলেন, ‘সরকার এত বোকা নয় যে ৫ বছরের আগে নির্বাচন দেবে।’


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ