ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • সংসদ সদস্যদের ৯০ শতাংশ কোটিপতি : সুজন

    সংসদ সদস্যদের ৯০ শতাংশ কোটিপতি : সুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জন ব্যবসায়ী এবং ২৬৯ জন (৯০ শতাংশ) এক কোটি টাকার বেশি সম্পদের মালিক।

     

    আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

     

    প্রতিবেদনে বলা হয়, কোটিপতি এমপির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

    প্রতিবেদন উপস্থাপনকালে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, 'এই সংসদ সদস্যদের মধ্যে ১৯৩ জনের পাঁচ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। ২০১৮ সালে কোটিপতি এমপির সংখ্যা ছিল ৮২ শতাংশ।'

    নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১১১ জনের বার্ষিক আয় এক কোটি টাকার বেশি। আর ৫১ জন সংসদ সদস্যের বছরে আয় ৫০ লাখ টাকা।

     

    সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, তাদের আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের ঘোষণার মিল নেই।

    নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ