ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • কারসাজি করে ডিমের দাম বৃদ্ধি

    ডায়মন্ড এগ-সিপিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা

    ডায়মন্ড এগ-সিপিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারস্পরিক যোগসাজশে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই কোম্পানিকে সাড়ে তিন কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এর মধ্যে ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (২৪ জানুয়ারি) এ মামলার রায় প্রকাশ হয়। এর আগে গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

    বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম বাড়ানোর অভিযোগে ২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা হয়েছিল।

    এর মধ্যে মামলা নং ৩৯/২০২২, যা ডায়মন্ড এগ লিমিটেডটের বিরুদ্ধে এবং মামলা নং ৪৪/২০২২, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মামলার এ চূড়ান্ত আদেশ আসলো। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে করা পৃথক দুই মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করা হয়।

    এ বিষয়ে কমিশনের সদস্য হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কোম্পানি দুটি পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ডিমের দাম বাড়িয়েছে বলে প্রমাণিত হয়েছে। যে কারণে প্রতিযোগিতা আইনের ১৫ ধারায় এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তবে কোম্পানি দুটি এই রায়ের বিষয়ে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে বলেও জানান হাফিজুর রহমান।

    এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামের দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল বিসিসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ