ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১২ গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু ২৬ নভেম্বর ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর, দেশসেরা পুরস্কার পাবেন ২০ জন মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, ভোগান্তি   উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী
  • বিশ্ব ইজতেমা: রোববার আখেরি মোনাজাত

    বিশ্ব ইজতেমা: রোববার আখেরি মোনাজাত
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে।


    আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

    শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

    প্রতি বছরই গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমায় অংশ নেয় বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মুসল্লিরা। এক সময় এক পর্বেই বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হতো। মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং ময়দানে জায়গা না হওয়ায় দুই পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা।

    গত বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বায়নের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। 

    বিশ্বের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনতে বাংলাদেশসহ বিশ্বের ৪৭টি দেশের লাখ লাখ মুসুল্লি সমবেত হয়েছেন বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে মুসল্লিরা ধর্মীয় শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কনকনে শীত উপেক্ষা করে অংশ নিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ