ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বঙ্গোপসাগরে ৭ দিন ধরে ৬ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ৭ দিন ধরে ৬ জেলে নিখোঁজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার মালিকসহ ৬ জেলে নিখোঁজ থাকার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ জানুয়ারি তিন দিনের রসদ নিয়ে সাগরে মাছ ধরতে যান ট্রলার মালিকসহ ৬ জেলে।

    গত ১ ফেব্রুয়ারি তাদের ফিরে আসার কথা থাকলেও বৃহস্পতিবার থেকে জেলেদের সাথে যোগাযোগ বিছিন্ন হয়। ৭ দিন পার হয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।

    নিখোঁজ এসব জেলের পরিবার এখন দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন। নিখোঁজ জেলেরা হলেন নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের মোতালেব মাঝির ছেলে ট্রলার মালিক ও মাঝি মো. বেলাল মিয়া, (৪০), আ.সালামের ছেলে মো. রাসেল (২৮), মৃত আ.করিম মিয়ার ছেলে নুরু মিয়া (৪৫), একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মৃত শেখ সাদি মোল্লার ছেলে মোহাম্মদ মোল্লা (৪২), মেনিপাড়া গ্রামের মেনাজ হাওলাদারের ছেলে কামাল হাং (৪৬) ও বড়বগী ইউনিয়নের কাজিরখাল গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪৫)। 

    নিখোঁজ ট্রলার মালিক ও মাঝি বেল্লাল মিয়ার চাচা জহিরুল ইসলাম জানান,  তার ভাতিজা ৬ জেলেকে নিয়ে গেল ২৯ জানুয়ারি ট্রলার নিয়ে  সাগরে মাছ ধরতে যান। স্বাভাবিকভাকে বেশি মাছ পাওয়ার আশায় তারা ৩ থেকে ৪ দিনের রসদ নিয়ে যান। কিন্তু ৭ দিন হয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। প্রত্যেকের মোবাইল বন্ধ রয়েছে। সাগরে একটি ট্রলারের মেশিন নষ্ট হয়েছে, এমন তথ্য জানিয়েছে ফিরে আসা জেলেরা। 

    তিনি আরও জানান, সবাই গরিব মানুষ। দিন এনে দিনে খায়। পরিবার তাদের নিয়ে অনেক দুঃশ্চিন্তায় রয়েছে। নিখোঁজের বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ