ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক বরিশালে আসা-যাওয়ার খেলায় বিদ্যুৎ, গভীর রাত পর্যন্ত চলছে বাণিজ্য মেলা  ঝালকাঠিতে পৌর মেয়রসহ ২৫ ব্যক্তির ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ৪১ বছরেও অদম্য রোনালদো, বিশ্বকাপ মিশন শুরু আজ কঙ্গোর বিপক্ষে ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
  • বরিশালে দোকানে বিক্রির উদ্দেশে কুকুর জবাই!

    বরিশালে দোকানে বিক্রির উদ্দেশে কুকুর জবাই!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর বটতলা বাজারে একটি কুকুরকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বটতলা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রায়হান পলাতক রয়েছে।

    এলাকাবাসী জানায়, বিকেলে একটি কুকুর গলাকাটা অবস্থায় দৌড়ে বটতলা মোড় এলাকায় আসে। পরে প্রায় একঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যায় কুকুরটি। তাদের ধারণা কুকুরটিকে মাংসের দোকানে বিক্রির উদ্দেশে জবাই করা হয়।


    নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা ও পথ-কুকুরদের দেখভাল করা ডা. তাবাছুম বলেন, কুকুরটির নাম সেট। প্রায় তিন বছর ধরে কুকুরটি বটতলা বাজারে থাকত। প্রায় সময় এসে আমি কুকুরটি দেখভাল করতাম। কুকুরটির গলায় নাম সংবলিত একটি বেল্ট পরানো ছিল।

    রোববার বিকেলে খবর পেয়ে আমি বটতলা বাজারে ছুটে আসি। তিনি অভিযোগ করেন, ছাগলের মাংস হিসেবে বিক্রি করতেই কুকুরটিকে জবাই করা হয়েছে।

    বরিশাল অ্যানিমেল কেয়ার টিমের সভাপতি সৈয়দ রিমেল বলেন, এ ঘটনায় মামলা করবেন তারা। যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

    তবে বিষয়টি অস্বীকার করে বটতলা বাজারের মাংস বিক্রেতা হুমায়ুন কবির সিকদার বলেন, রায়হান এ বাজারে কোনো দোকানে থাকে না। এঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কেউ তাদের ক্ষতিসাধন করতে এমন ঘটনা ঘটিয়েছে।

    বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ