ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক বরিশালে আসা-যাওয়ার খেলায় বিদ্যুৎ, গভীর রাত পর্যন্ত চলছে বাণিজ্য মেলা  ঝালকাঠিতে পৌর মেয়রসহ ২৫ ব্যক্তির ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ৪১ বছরেও অদম্য রোনালদো, বিশ্বকাপ মিশন শুরু আজ কঙ্গোর বিপক্ষে ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
  • বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

     বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার। 

    এছাড়া জেলা ও ১০ উপজেলার অংশগ্রহণকারীরা সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ