ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক বরিশালে আসা-যাওয়ার খেলায় বিদ্যুৎ, গভীর রাত পর্যন্ত চলছে বাণিজ্য মেলা  ঝালকাঠিতে পৌর মেয়রসহ ২৫ ব্যক্তির ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ৪১ বছরেও অদম্য রোনালদো, বিশ্বকাপ মিশন শুরু আজ কঙ্গোর বিপক্ষে ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
  • হিজলায় প্রতিদিন কোটি টাকার মাটি লুট, প্রশাসন নিরব

    হিজলায় প্রতিদিন কোটি টাকার মাটি লুট, প্রশাসন নিরব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলার শেষ প্রান্ত জানপুরসহ কয়েকটি গ্রামের মাটি কেটে নিয়ে যাচ্ছে অবৈধভাবে মাটি খোকোরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষকরা, ধ্বংস হচ্ছে ফসলী জমি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি গোলাম কিবরিয়া মিয়াজি ও চাঁদপুর জেলার যুবলীগ নেতা মুন্না এবং স্থানীয় ইউপি সদস্য বাচ্ছুর নেতৃত্বে প্রতিদিন কোটি টাকা মাটি লুট করে নিয়ে যাচ্ছে।

    সেখানে প্রায় ১৫/২০ টি ভেকু মেশিন দিয়ে কেটে ২ শতাধিক ট্রলিতে মাটি বহন করে নদীর কিনারায় র্টামিনালের মাধ্যমে বালগেডে করে দেশের বিভিন্ন জেলায় মাটি পাচার করছে।

    সশস্ত্র এই চক্রের আতঙ্কে চরাঞ্চালের সাধারণ কৃষকরা ভয়ে মুখ খুলতে পারেনা। যদি কেউ মুখ খুলে রাতের আধারে ওই পরিবারকে অস্ত্রের মুখে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়।

    স্থানীয় অনেকে জানান, প্রশাসন ম্যানেজ না করে মাসের পর মাস মাটি খেকোরা অবৈধভাবে মাটি লুট করতে পারেনা।

    হিজলা গৌরবদী ইউনিয়নের জানপুর এলাকার ইউপি সদস্য কালাম সরদার বলেন, যে জমি থেকে মাটি কাটা হচ্ছে তা হিজলা উপজেলার জমি। তারা জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে মাটি কাটছে। 

    হাইমচর দাবি করে কমলগঞ্জ ইউপি সদস্য বাচ্চু সিন্ডিকেটের সাথে জড়িত আছে। মাটি কাটা সিন্ডিকেটের অন্যতম হোতা চাঁদপুর জেলা যুবলীগ নেতা মুন্নার নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি শুধু পরিচালনার দায়িত্বে বলে জানিয়েছেন।

    চাঁদপুর জেলার হাইমচর উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা জানান, মাটি কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। সরেজমিনে গেলে জানাযাবে জমি হিজলার না হাইমচরের।

    হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ বলেন, সরেজমিনে গিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ