ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক বরিশালে আসা-যাওয়ার খেলায় বিদ্যুৎ, গভীর রাত পর্যন্ত চলছে বাণিজ্য মেলা  ঝালকাঠিতে পৌর মেয়রসহ ২৫ ব্যক্তির ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ৪১ বছরেও অদম্য রোনালদো, বিশ্বকাপ মিশন শুরু আজ কঙ্গোর বিপক্ষে ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
  • আগৈলঝাড়ায় বিএনপি নেতার হামলায় যুবলীগ সভাপতি আহত

    আগৈলঝাড়ায় বিএনপি নেতার হামলায় যুবলীগ সভাপতি আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচনে ১% ভোটও পরে নাই, এ সরকার টিকবে না বিএনপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদ করায় হাতুরি দিয়ে পিটিয়ে যুবলীগ সভাপতির হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়েছে। 

    এমন ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার বাহাদুুরপুর গ্রামে। আহত যুবলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই যুবলীগ নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

    অভিযুক্ত বিএনপি নেতা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ওই যুবলীগ নেতার নেতৃত্বে তার উপরে হামলা করে আহত করেছে। 

    রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্ত জানান, গতকাল বুধবার দুপুরের পরে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর থেকে আগৈলঝাড়া উপজেলা সদরের যাওয়ার সময় বাজারের ষ্ট্রীল ব্রীজের পূর্বপাশে রাস্তায় বসে রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল ঘটক জাতীয় সংসদ নির্বাচনে ১% ভোটও পরে নাই, এ সরকার টিকবে না বলে মন্তব্য করে। 

    আমি এ মন্তব্যের প্রতিবাদ করায় বিএনপি নেতা শ্যামলের নেতৃত্বে ৪-৫জনের একটি দল হাতুড়ি দিয়ে আমার উপর হামলা করে আমাকে আহতসহ হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। 

    স্থানীয়রা গুরুতর অবস্থায় আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

    বিএনপি নেতা শ্যামল ঘটক মোবাইল ফোনে বলেন, নির্বাচন ও সরকার সর্ম্পকে কোন কথা বলিনি। একটি জায়গা ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতাকারী হিসেবে বুধবার দুপুরে বাহাদুরপুর বাজারে গেলে রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্তের নেতৃত্বে আমার উপরে হামলা করে গুরুতর আহত করেছে। আমি বর্তমানে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি রয়েছি। 

    এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম, অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ