ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • করোনায় বরিশালে আরও ২ জনের মৃত্যু, মোট ২৯৫

    করোনায় বরিশালে আরও ২ জনের মৃত্যু, মোট ২৯৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। ‍


    এদের মধ্যে বরগুনা ‍এবং ঝালকাঠিতে ১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৯৫ জনে দাঁড়ালো। 

    পাশাপাশি বেড়েছে করোনা শনাক্তের হার। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। যা আগের ২৪ ঘণ্টার তুলনায় দিগুণেরও বেশি। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে ‍এখন করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৯৭ জন।

    এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৪৩ জন। বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা ‍এখন ১৪ হাজার ৫৫৪।

    আজ সোমবার (২১ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়েছে। 

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২২ জন, সুস্থ হয়েছেন ২৫ জন, পটুয়াখালীতে শনাক্ত ২২, সুস্থ ৯ ‍এবং 
    ভোলায় নতুন শনাক্ত ৪, সুস্থ হয়েছেন ৮ জন। 

    অপরদিকে পিরোজপুরে নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিপরীতে সুস্থতা লাভ করেছেন মাত্র ১ জন রোগী। ‍এছাড়া বরগুনায় ৬ ‍এবং 
    ঝালকাঠিতে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হলেও ২৪ ঘণ্টায় কোন রোগীর সুস্থতার তথ্য পাওয়া যায়নি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ