ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনা জেতায় সেলুনে গিয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক বরিশালে আসা-যাওয়ার খেলায় বিদ্যুৎ, গভীর রাত পর্যন্ত চলছে বাণিজ্য মেলা  ঝালকাঠিতে পৌর মেয়রসহ ২৫ ব্যক্তির ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ৪১ বছরেও অদম্য রোনালদো, বিশ্বকাপ মিশন শুরু আজ কঙ্গোর বিপক্ষে ভোলায় দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে যা দেখলেন স্বজনরা বরিশালে ৫-১০ টাকা ভাড়া বাড়িয়ে নিচ্ছে তিন চাকার যানবাহন, বিপাকে যাত্রীরা দেখে নিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা, মেসি কত নম্বরে? কলাপাড়ায় বসতবাড়িতে দেখা গেল বিষধর শঙ্খিনী সাপ, গভীর রাতে উদ্ধার পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু খেটে খাওয়া মানুষের জন্য দেয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী
  • আগৈলঝাড়ার মাদরাসা ও এতিমখানার গাছ  কেটে নেওয়ার অভিযোগ

     আগৈলঝাড়ার মাদরাসা ও এতিমখানার গাছ  কেটে নেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ার বাকাল মদীনাতুল উলুম মাদরাসা ও এতিমখানার জায়গার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

    এমনকি তরিঘড়ি করে গাছ কাটতে গিয়ে একটি ঘর ভেঙে ফেলেছে তাঁরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

    স্থানীয়রা জানায়, উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামের মদীনাতুল উলুম মাদরাসা ও এতিমখানার একখণ্ড জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই জমিতে গত ১৮ ফেব্রুয়ারী পাকুরিতা গ্রামের নাসির উদ্দিন তালুকদারের লোকজনদুটি চাম্বল গাছ কেটে নেওয়ার সময় পাশে মাদ্রাসার একটি টিন সেট ঘরের উপর পরে ঘর ভেঙে যায়।  

    এ ঘটনায় মাদ্রাসার কমিটির সাধারণ সম্পাদক আক্তার বেপারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার এসআই মাহাফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অভিযুক্ত নাসির উদ্দিন তালুকদারকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই মাহাফুজুর রহমান বলেন, গাছ কেটে নেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ