ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • ভোট চাওয়ার সাহস পাচ্ছে না বিএনপি : নৌ প্রতিমন্ত্রী

    ভোট চাওয়ার সাহস পাচ্ছে না বিএনপি : নৌ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট এলেই বয়কট করছে বিএনপি। জনগণ থেকে এতো বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না। আর করোনায় মানুষের পাশে না দাঁড়ানোয় জনরোষের ভয়ে চলমান উপ-নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না।

    প্রতিমন্ত্রী আজ সোমবার দুপুরে জেলার সার্কিট হাউজে দিনাজপুর জেলা আওয়ামী লীগের করোনা প্রতিরোধ সংক্রান্ত ত্রাণ পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, জনগণ থেকে এতো বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, ভোটে যাওয়ার সাহস পাচ্ছে না। ভোট এলেই বয়কট করছে। কারণ এ করোনার সময়ে গত এক বছরে দেশের মানুষ তাদের আরো বেশি চিনে ফেলেছে। এরা রাজনীতি করে শুধু ক্ষমতার জন্য।

    খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন স্থানীয় নির্বাচন হচ্ছে, উপ-নির্বাচন হচ্ছে, তারা (বিএনপি) কিন্তু ভোটে অংশগ্রহণ করছে না। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো অবস্থা তাদের নাই। জনগণ তো তাদের বলবে, করোনার সময় তো আপনাদের দেখি নাই। এই ভয়ে তারা ভোটে আসছে না।

    আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গ টেনে খালিদ মাহমুদ বলেন, জনগণের পাশে থাকাই আমাদের রাজনীতি। জনগণের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। প্রতিমন্ত্রী মহামারি করোনায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। জেলার লকডাউন সফল করতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ