ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • রাশেদ খান মেননের আত্মজীবনীর মোড়ক উন্মোচন 

    রাশেদ খান মেননের আত্মজীবনীর মোড়ক উন্মোচন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি-এর আত্মজীবনী’র প্রথম পর্ব ‘এক জীবন: স্বাধীনতার সূর্যোদয়’ প্রকাশিত হলো। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা বাতিঘর। 

    ষাটের দশক থেকে শুরু করে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত লেখকের অভিজ্ঞতার বর্ণনা রয়েছে বইটিতে। বাষট্টির শিক্ষা আন্দোলন, স্বৈরশাসক আয়ুববিরোধী আন্দোলন, ৬৬’র ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রাজনৈতিক ঘটনাবলীতে লেখকের অংশগ্রহণের গল্পই বইয়ের মূল প্রতিপ্রাদ্য। 

    গত রোববার ( ২০ জুন) দুপুরে রাজধানী ঢাকার হাতিরপুলের হামিদ প্লাজায় জাতীয় ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার অফিসে লেখককে বইটির প্রথম কপি তুলে দেন বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ। 

    এ সময় উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার প্রকাশক শহীদুল্লাহ খান বাদল, বাতিঘরের অপারেশন ম্যানেজার তারেক আবদুর রব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও মানোয়ার হোসেন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ