ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সোনালী ব্যাংক থেকেও বাদ মতিউর

    সোনালী ব্যাংক থেকেও বাদ মতিউর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাদিক অ্যাগ্রোর ১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে সমালোচনার তুঙ্গে থাকা যুবক মুশফিকুর রহমান ইফাত রাজস্ব কর্মকর্তা ড. মতিউর রহমানেরই ছেলে। এমনকাণ্ডে মতিউরকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়।

    এবার তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

    রোববার (২৩ জুন) সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আফজাল করিম বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, সোনালী ব্যাংকের ২৩ জুনের বোর্ড সভায় আসতে নিষেধ করা হয়েছে ছাগলকাণ্ডে ভাইরাল হওয়া ও পরবর্তীতে এববিআর থেকে সরিয়ে নেওয়া মতিউর রহমানকে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প‌রিচালক ছিলেন।

    জানা গেছে, বেলা ১১টায় সোনালী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মতিউরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।

    ঈদুল আযহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে ইফাতের ১২ লাখ টাকায় একটি ছাগল ও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি গণমাধ্যমেও চলে আসে।

    এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কানাডায় মেয়ের বাড়ি কেনার বিষয়টিও প্রকাশ হয় গণমাধ্যমে।

    এ ঘটনার পর দায়িত্ব থেকে থেকে আলোচিত মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এখন সোনালী ব্যাংকের বোর্ড সভাতেও তাকে আসতে নিষেধ করা হলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ