ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টাইগারদের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

    টাইগারদের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপেক্ষা আর না বাড়িয়ে মঙ্গলবার রাতেই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। যা মাঠে গড়াবে ৭ জুলাই থেকে।


    এরপর হবে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ। এই ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। কুড়ি ওভারের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

    সবগুলো ম্যাচই হবে দিনের আলোয়। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে হবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। আর টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এ খবর।

    বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

    একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট


    প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
    দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
    তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

    প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
    দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
    তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

    এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ