ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

    বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে মারা গেছে ৩১ জন।

    সোমবার (২৫ মে) হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    মৃত শিশুরা হলো- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর দাতপুর গ্রামের আল আমিনের ছেলে আলী আকবর (৫ মাস) এবং ভোলার দৌলতখান উপজেলার মধ্য জয় নগর বাংলাবাজার এলাকার ফয়জুদ্দিনের ছেলে আব্দুল আহাদ (৬ মাস)।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।


    গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৭ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ হাজার ৫৬১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

    বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগীর চাপ বেড়েছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগজুড়ে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫৩ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় আন্তরিকভাবে কাজ করছে। চিকিৎসকদের পক্ষ থেকেও কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

    স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ