ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’
  • ১২ বছরে সর্বনিম্ন র‍্যাংকিংয়ে সাকিব

    ১২ বছরে সর্বনিম্ন র‍্যাংকিংয়ে সাকিব
    সাকিব আল হাসান/ ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ শেষে তিনি গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন র‍্যাংকিংয়ে।এই মুহূর্তে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ৬ নম্বরে নেমে গেছেন সাকিব।

    ২০১২ সালের ২১ সেপ্টেম্বরের পর গত ১২ বছরে তিনি কখনো পাঁচের নিচে ছিলেন না। এবারই প্রথমবার এমন পতন দেখলেন সাকিব।


    টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। ব্যাটিংয়ে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে সাকিব করেন ১১১ রান। এর মধ্যে ডাচদের বিপক্ষে ৬৪ রানের ইনিংস বাদ দিলে বাকি ম্যাচগুলোতে ছিলেন যাচ্ছেতাই।

    বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি। ৭ ম্যাচে ৭.৫০ ইকোনমিতে নেন মাত্র ৩টি উইকেট। এমন পারফরম্যান্সের প্রভাই পড়েছে র‍্যাংকিংয়ে।

    এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক নম্বর জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। ভারতের এই ব্যাটারকে সরিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। বাংলাদেশের তাওহিদ হৃদয় এগিয়েছেন ৩ ধাপ, আছেন ২৭ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে তিনিই এখন সবার ওপরে।

    বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। বোলারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা মোস্তাফিজুর রহমান ৪ ধাপ পিছিয়ে আছেন ১৮ নম্বরে। অলরাউন্ডার তালিকায় আবারও শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ