ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বরিশাল নগরীতে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

    বরিশাল নগরীতে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। 

    বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঐ এলাকার টিটনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

    আটকৃতরা হল, নগরীর সাগরদী এলাকার ইয়ার উদ্দিন শাখা সড়কের শাহআলম খানের ছেলে সোহেল খান ও বাংলা বাজার আলতাফ স্কুল এলাকার বাসিন্দা মৃত মাহফুজুর আলমের ছেলে ইফতে খায়রুল আলম। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিপুর চৌমাথা টিটনের চায়ের দোকানের সামনে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম। 

    এসময়  সোহেল খান এবং ইফতে খায়রুল আলমকে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক তানজিল আহমেদ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ