ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে নিখোঁজ সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে

    বরিশালে নিখোঁজ সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিখোঁজের ৯ দিন পর বরিশালের স্কুলছাত্রী মুনিরা আক্তারের সন্ধান মিলেছে। বর্তমানে সে ঢাকা আগারগাঁওয়ে মামার বাসায় অবস্থান করছে বলে জানা গেছে।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম ও স্কুলছাত্রীর বাবা মনির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত ১ মে সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল মুনিরা। সে বরিশাল নগরীর ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা মনির হাওলাদারের মেয়ে এবং এ আর এস বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

    নিখোঁজের দিনেই শিক্ষক মামুনের বাসা থেকে তার স্কুল ব্যাগটি উদ্ধার হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা মনির হাওলাদার।


    নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলছাত্রীর স্বজনদের দাবি, মুনিরা তার বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিল। গত আটদিন সে বরিশালেই তার কোনো এক বান্ধবির কাছে ছিল। শুক্রবার রাতে লঞ্চযোগে ঢাকায় যায় মুনিরা।

    মুনিরার বাবা মনির হাওলাদার বলেন, আজ সকালে মুনিরা তার মায়ের মোবাইল নম্বরে ফোন করে জানায়, সে ঢাকা আগারগাঁও এলাকায় মামা ওয়ারেস উদ্দিনের বাসায় আছে। শনিবার সকালেই নাকি সে তার মামার বাসায় গিয়েছে। তবে এতো দিন কোথায়, কীভাবে ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    তিনি আরও বলেন, মেয়েকে খুঁজে পাওয়ার বিষয়টি সকালেই থানা পুলিশকে অবগত করেছি। পরে আমি নিজেই মেয়েকে ফিরিয়ে আনতে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছি। মেয়ের সঙ্গে কথা বলার পর জানা যাবে, গত ৮ দিন সে কোথায় ও কীভাবে ছিল।

    মনির হাওলাদার বলেন, মেয়ে যখন যেটা দাবি করেছে সেটাই পূরণ করেছি। আমি দিনে কাজে যাই, রাতে ফিরি। বাসায় সব বাবা-মায়েরা সন্তানদের শাসন করে। তবে এমন কিছু ঘটেনি যে মেয়ে পালিয়ে যাবে। আমরা মেয়েকে ফিরে পেয়েছি, আমাদের আর কোনো অভিযোগ নেই। এখন পুলিশ প্রশাসন যেভাবে বলবে সেভাবে মেয়েকে উদ্ধার বা আমাদের হেফাজতে নেব।

    বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মেয়েটির খোঁজ মিলেছে আমরা শুনেছি। পরে তার বাবার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তারা এ বিষয়ে আমাদের কোনো সহযোগিতা করছে না। এমনকি তিনি আমাদেরকে কিছু না জানিয়েই মেয়েকে আনতে ঢাকার উদ্দেশে রওয়ানা করেছেন। মুনিরাকে পাওয়ার পর জানা যাবে সে কীভাবে নিখোঁজ হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ