ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের
  • বরিশালে প্রতারকচক্রের ৩ সদস্য আটক 

    বরিশালে প্রতারকচক্রের ৩ সদস্য আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে প্রতারকচক্রের তিসদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

    গতকাল বৃহস্পতিবার চরবাড়িয়ার দক্ষিণ লামছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    আটকৃতরা হল, চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার জাবেদ হোসেন ওরফে ইমন (২০), খলিলুর রহমান প্যাদা (৪৫) এবং কাউসার (২৩)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম চরবাড়িয়ার দক্ষিণ লামছড়ি এলাকায় অভিযান চালায়।  এসময় ৯৩.৯৮ গ্রাম স্বর্ণালংকার, ১টি রেডমী নোট ১৩ মডেলের মোবাইল ফোনসহ জাবেদ হোসেন ওরফে ইমন, খলিলুর রহমান প্যাদা এবং কাউসারকে আটক করা হয়। 

    উদ্ধারকৃত মালামাল প্রতারণা করে তাঁরা আত্মসাৎ করেছে।  এ ঘটনায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ