ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • যুক্তরাজ্য আশ্রয় না দিলে কোথায় যাবেন শেখ হাসিনা?

    যুক্তরাজ্য আশ্রয় না দিলে কোথায় যাবেন শেখ হাসিনা?
    শেখ হাসিনা। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভারতের। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি ব্রিটিশ সরকার। এ নিয়ে চারদিকে শুরু হয়েছে গুঞ্জন, চলছে নানা জল্পনা-কল্পনা।

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে খুব বেশি কথা বলেনি যুক্তরাজ্য। জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে তারা। তবে হাসিনাকে আশ্রয় দেওয়া না দেওয়া নিয়ে মুখে রীতিমতো কুলুপ এঁটেছে ব্রিটিশ সরকার।

    শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন প্রায় ২৪ ঘণ্টা হতে চললো। এখনো নিশ্চয়তা পাওয়া যায়নি, তিনি কখন যুক্তরাজ্যে যাবেন? আদৌ যাবেন কি না?


    যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

    মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এখনো দিল্লিতেই রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তাকে কিছু দিন সময় দিচ্ছে ভারত। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানাবেন। হাসিনার পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।

    এর ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাজ্য যদি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে কী করবেন শেখ হাসিনা? তিনি ভারতে থাকার সময় দীর্ঘায়িত করার চেষ্টা করবেন নাকি তৃতীয় কোনো দেশ খুঁজবেন?

    এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ