ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
  • বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার

    বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার পতনের দিন ৫ আগস্ট নগরের বরিশাল ক্লাব থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করেছেন বিএনপি নেতাকর্মীরা।  

    সোমবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আবু জাফর মজুমদারের হাতে উদ্ধার করা মালামাল তুলে দেন।

     
    পরে উদ্ধার হওয়া ১২টি চেয়ার ও একটি করে কম্বল, পর্দা, পানির জগ, ম্যাট্রেস বরিশাল ক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।  

    এর আগে রোববার (১১ আগস্ট) নগরের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মিঠুর নেতৃত্বে কালু খান সড়ক ও সিকদার পাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।  

    উদ্ধার কাজে সহায়তা করেছেন ১৩ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি মো. জাকির ও ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও সহসভাপতি নজরুল ইসলাম।  

    ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মশিউর রহমান মিঠু বলেন, লুটের ঘটনা শোনার পর থেকে আমরা এলাকায় নজরদারি বৃদ্ধি করি। এসময় খোঁজ নিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র রোববার উদ্ধার করি।  

    নাগরিক দায়িত্ববোধের দায় থেকে এ উদ্ধার কাজ করেছেন বলে জানান তিনি।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ