ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে

     বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় এক নারীকে মারধর, শ্লীলতাহানী, টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম সিকদারকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৫ মে বরিশালের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

    মামলা সূত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ৭ মার্চ বিকালে উদয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম সিকদার বাদী রাজিয়া সুলতানার তেতলা গ্রামের বাড়ির ঘরে ঢুকে সেলাই মেশিনের টেবিলের ওপর রাখা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড এবং টেবিলের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

    রাজিয়ার  ছোট মেয়ে মাইসা (৯) এসময় ডাক চিৎকার দিলে রাজিয়া এসে এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে মারধরসহ শ্লীলতাহানি  করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান। 

    এ ব্যপারে ভুক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামি করে ৯ মার্চ সন্ধ্যায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগের সত্যতা পেয়ে ১০ মার্চ এটি এজাহার হিসেবে রুজু করা হয়। সেই মামলায় জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে আসামি শাহ্ আলম সিকদারকে কারাগারে পাঠান। এদিকে মামলা দায়ের ও আসামি কারাগারে যাওয়ার পর থেকে তার ভাইসহ স্বজন ও সহযোগীদের পক্ষ থেকে বাদীকে নানা ভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। 

    এদিকে নারীকে মারধর ও যৌননিপীড়নের ঘটনায় জড়িত কৃষক দল নেতার বিরুদ্ধে গত দুমাসেও দলীয় কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ