ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ

    আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ
    জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার ভলকার তুর্ক।

    বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন তিনি।

    তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান ভলকার তুর্ক।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান।

    বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার (১৪ আগস্ট) ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনার এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন।

    ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার হাইকমিশনারকে বলেন, তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।

    বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন ড. মুহম্মদ ইউনূস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ