ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভাবির ছুরিকাঘাতে দেবর নিহত

    ভাবির ছুরিকাঘাতে দেবর নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনায় ভাবির ছুরির আঘাতে প্রাণ হারান দেবর মো. ইউসুফ (৩২)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

    নিহত ইউসুফ কুমিরা ঘোনা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক ভাবি তার আপন বড়ভাইয়ের স্ত্রী।

    প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরেই মূলত এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ছুরিকাহত ইউসুফকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন বলেন, খুনের ব্যাপারে তদন্ত চলছে এবং আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ