ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় সড়কের বেহাল দশা, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা  গৌরনদীর যুবককে লিবিয়া নিয়ে নির্যাতন, একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসা শিক্ষকসহ নিহত ২ পটুয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটকের মৃত্যু বাবুগঞ্জে  ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণিতের আন্তর্জাতিক আসরে ববি শিক্ষক ড. হেনা রানী অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল, ৩০০ বার লিখিয়ে শাস্তি  ধর্মের নামে বিভেদ নয়, বাংলাদেশি পরিচয়ই হোক সবার পরিচয়: তথ্যমন্ত্রী সাংবাদিক এম. মিরাজকে হাসপাতালে দেখতে গেলেন মুফতি ফয়জুল করিম
  • ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’

    ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’
    মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। এই তালিকায় নাম রয়েছে ত্রিপুরারও। সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতির অবনতি হয় প্রতিবেশী বাংলাদেশে।

    রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।


    এ অবস্থায় যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।


    এদিকে, হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি।


    রাজ্যটিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে, বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ১৭ হাজারের বেশি মানুষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ