ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

    পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিবেশীদের বাড়ির বিদ্যুতের লাইনের সমস্যা ঠিক করার সময় বিদ্যুতায়িত হয়ে পাথরঘাটায় কৃষক কবির সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার সকাল ১০ টার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৭নম্বর ওয়াডের্র পশ্চিম হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কবির সরদার (২৮) একই ইউনিয়নের মজনু সরদারের  ছেলে। 

    এলাকাবাসী জানান, কবির সরদার (২৮) ও তার ছেলে ইসমাইল (৮) ধানের ক্ষেত থেকে ধানের বীজ বপন শেষে বাড়িতে আসার সময় প্রতিবেশী জলিল আকনের বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যা ঠিক করার জন্য ডেকে আনলে কবির ও তার ছেলে ইসমাইল হোসেন জলিলের আইকনের বাড়িতে যায়।

    বিদ্যুতের মিটার দেখতে গেলে বিদ্যুতায়িত হয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়ে। সাথে থাকা  কবিরের  ছেলে ইসমাইল ঘটনা দেখে  চিৎকার দেয় এবং দৌড়ে তার পরিবারকে খবর  দিলে কবিরের আত্মীয় স্বজনরা কবিরকে উদ্ধার করে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য নিয়ে যায়। 

    পরে কর্তব্যরত চিকিৎসক  কবিরকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পাথরঘাটা থানার এসআই মোশারফ হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ