ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • বোন-ভাগিনাদের অত্যাচার থেকে বাঁচতে এক শিক্ষকের আকুতি 

    বোন-ভাগিনাদের অত্যাচার থেকে বাঁচতে এক শিক্ষকের আকুতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে ভাগনী ও ভাগিনাদের অত্যাচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান। 

    রোববার সকালে স্বরূপকাঠি প্রেসক্লাবে সম্মেলনে লিখিত অভিযোগে তিনি দাবী করে বলেন, শিশুকালে আমার পিতা মারা যান। পিতা আমার অপর পাঁচ ভাইকে বেশ কিছু সম্পত্তি লিখে দিয়ে যান। 

    পরবর্তিতে আমার ভাইয়েরা আমাকে কিছু সম্পত্তি লিখে দেন। সেই সম্পত্তিতে রেকর্ড করিয়ে এবং পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখলে রয়েছি।

    আমার প্রতিপক্ষ ফোরকান, বিলকিস, সেলিম, আলিম ইব্রাহীম, ওয়াহিদ, মেহেদী ও ইমরান (আমার বোন ভাগিনা) আমার জমির মধ্যে পিলার বসালে প্রতিবাদ করি। তারা প্রতিবাদ অগ্রাহ্য করলে আদালতে মামলা দায়ের করি। 

    পরবর্তীতে শালিশে না বসে সম্পত্তিতে টোংঘর নির্মাণ করে বসবাস শুরু করে। তারা আমাকে বিভিন্ন প্রাকার হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। 

    এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীম ও তার ভাই আলম জানান, আমাদের মামারা ৬ ভাই ও মা খালারা ৯ বোন। 

    নানা প্রায় অর্ধশত বিঘা সম্পত্তি রেখে গেছেন। মামারা  তাদের বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজেরা সম্পত্তি ভোগদখল করছেন। বহু শালিশ বৈঠক হয়েছে। মামারা শালিশ মানেন না। নানার সম্পত্তিতে বহুপূর্বে ঘর নির্মাণ করে বসবাস করছি। 

    কেউ কেউ সম্পত্তি দিতে রাজি থাকলেও মামা মাষ্টার খলিলুর রহমান বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ