ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাব দেয়ার দাবিতে মানববন্ধন 

    মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাব দেয়ার দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্থানীয়রা। 

    রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

    মানববন্ধনে উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেন্দ্রীয় জাসদের যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ বাদলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  বরিশালের সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক এবং মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডাক্তার আব্দুর রহিম সিকদার প্রমুখ।

    বক্তারা মরহুম মেজর এম এ জলিলকে  ৯ নম্বর সেক্টর কমান্ডার হিসেবে স্বীকৃতি প্রদান, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ বীর উত্তম খেতাব, প্রস্তাবিত উজিরপুর-সাতলা সড়ক, লেবুখালী ক্যান্টনমেন্ট ও বরিশাল বিমান বন্দর নাম পরিবর্তন করে মরহুম মেজর এম এ জলিল এর নামে নামকরণ করার দাবী জানান। 

    তারা বলেন, মেজর এম এ জলিল তিনি উজিরপুর ও সারাদেশের সম্পদ, তাই রাজনৈতিক কারণে তাকে নিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস বাদ দিয়ে জাতিকে কলঙ্কিত করেছে।

    তাই রাষ্ট্র থেকে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার আহব্বানও জানান।  এসময় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন। 

    ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখওয়াতয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ