ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ
  • দৌলতখানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক আবদুল হাই 

    দৌলতখানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ, সম্পাদক আবদুল হাই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন নোমান ও সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবদুল হাই।

    মঙ্গলবার দৌলতখান উত্তর বাজার সোনালি ব্যাংক ভবনের তৃতীয় তলায় সভা কক্ষে প্রাথমিক শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।  উপজেলা শিক্ষক সমিতির অপর সদস্যরা হলেন, সহসভাপতি  নূরে আলম ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। 

    প্রাথমিক শিক্ষক নেতা মোস্তফা ফারুক সাংবাদিকদের জানান, সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। 

    অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। 

    এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি  গোলাম কবির স্বপন,  সহসভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, ফজলুর রহমান বাচ্চু মোল্লা উপস্থিত ছিলেন। 

    উপজেলা প্রাথমিক শিক্ষক  সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গ্র্যাজুয়েট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল খালেক সহ উপজেলার সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ