ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধ জালসহ আটক ২

     ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধ জালসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা চরফ্যাশনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকার নিষিদ্ধজালসহ দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক ২ জনক ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    বুধবার নৌ-বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট মুফতাদি উল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়,  চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ৬ টি এবং শশীভূষণ বাজার এলাকার ৪ টি মোট ১০টি দোকানে পৃথক অভিযান চালানো হয়।  এ সময় নিষিদ্ধ ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল, ২৫ হাজার মিটার চরঘেরা, চার হাজার মিটার বেহুন্দীজাল, ২৫০ পিচ চায়না চাইজাল, ২শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৪২ লাখ টাকা।  একই সময় দুইজনকে আটক করা হয়।

    আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে আগুনে পুড়ে নষ্ট করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ