ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ
  • বিএনপি সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে- হাফিজ ইব্রাহিম

    বিএনপি সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে- হাফিজ ইব্রাহিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপি দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে।বাংলাদেশে হিন্দুরা কোন সংখ্যালঘু সম্প্রদায় নয়। এদেশে তারা মুসলিমদের ন্যায় সমঅধিকার ভোগ করছে। 

    দৌলতখানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৮ টি মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা  বিনিময় করে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে  তিনি এসব কথা বলেন।

    বৃহস্পতিবার দুপুর ১ টায় তিনি প্রথমে উপশহর বাংলাবাজারে শ্রীশ্রী হরি ঠাকুর মন্দির পরিদর্শন করেন।  এ সময় মন্দিরের পুরোহিত ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা তাকে অভিনন্দন জানান। পরে খাসের হাট রাধাগোবিন্দ কালী মাতা মন্দির, দৌলতখান পৌর এলাকার শ্রীশ্রী মদনমোহন বাউজির মন্দির, সুকদেব মদনমোহন মন্দির, বটতলা বেপারী বাড়ি দুর্গা মন্দির, চরগুমানী বালা বাড়ি দুর্গা মন্দির, রামকমল হাওলাদার বাড়ি গুপ্তগঞ্জ দুর্গা মন্দির, চরপাতা সৃষ্টিতলা শ্রীশ্রী রাধাগোবিন্দ  মন্দিরে পূজামন্ডপ পরিদর্শন করেন হাফিজ ইব্রাহিম। 

    পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরে ব্যক্তিগত তহবিল থেকে  অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা আকবর হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ