ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ
  • আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত সরকার: ডাকসুর সাবেক জিএস 

     আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত সরকার: ডাকসুর সাবেক জিএস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডাকসুর সাবেক জিএস নাজিম উদ্দিন আলম বলেছেন, আওয়ামী লীগ সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার। এ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা দেশের মানুষের অধিকার হরণ করেছে। 

    পাশাপাশি বাকরুদ্ধ করে রেখেছে দেশের মানুষকে। উন্নয়নের নামে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

    শুক্রবার বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জনসভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের জণগনের সাথে প্রতারণা করেছে। এই দেশের মাটিতেই তাদের বিচার হবে।

    তিনি আরো বলেন, গত বিএনপি সরকারের সময় আমি যখন এমপি ছিলাম তখন চরফ্যাশনে কোন নৈরাজ্য হয়নি। চরফ্যাশনে উন্নয়নের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রেখে মানুষের কল্যানে কাজ করেছি। আর আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই দেশে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর শোষন করেছে।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সিনিয়র সহ সভাপতি আ ন ম আমিনুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, উপজেলা বিএনপির সাবে যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শ্রমিকদলে সভাপতি মীর আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আলি মুর্তজা ও সাধারণ সম্পাদক জাহান সিকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ