ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ
  • দৌলতখানে বিদেশি পিস্তলসহ আটক ১ 

    দৌলতখানে বিদেশি পিস্তলসহ আটক ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ মাসুম বিল্লাহ ওরফে রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । 

    শুক্রবার দুপুর আড়াইটার দিকে উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

    গ্রেপ্তারকৃত রাসেল দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের  হাদিস মালতিয়ার ছেলে।  স্থানীয়রা জানায়, রাসেল দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের নাতী বলে এলাকায় পরিচিত।  

    সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে দৌলতখানের পূজা মণ্ডপগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে রাসেল এলাকায় অবস্থান  করছিলো বলে জানায় স্থানীয়রা। তার বিরুদ্ধে এর আগেও থানায়  একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। 

    দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ