ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্কুল জীবন থেকে দুই ছেলের প্রেম, লিঙ্গ পরিবর্তন করে ফিরে এসে শুনে প্রেমিকের বিয়ে মায়ের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে প্রেমিকাকে নিয়ে কিশোর চম্পট! বরিশালসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস গৌরনদীতে চালকের সাহসীকতায় রক্ষা পেল একটি তেলের পাম্প বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে দুদকে মামলা প্লাস্টিকের পট দিয়ে মাস্ক বানিয়ে হাম রোগীদের দেয়া হচ্ছে অক্সিজেন দেশের শপিংমল ও দোকানপাট বন্ধে সিদ্ধান্তের পরিবর্তন দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী পিরোজপুর ছাত্রদল নেতার হেফাজতে ছিল চুরি হওয়া বিটুমিন ব্যারেল! শেবাচিম হাসপাতালে ক্যান্সার আক্রান্ত মায়ের সামনে সন্তানকে মারধর!
  • নলছিটিতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা

    নলছিটিতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু। 

    গতকাল শুক্রবার রাতে শহরের তাঁড়াবাড়ি, হরিসভা ও পুরান বাজার মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

    শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। পরে তিনি তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন হিন্দু নেতাদের কাছে। 

    পূজা মন্ডপগুলোতে তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, মোস্তফা কামাল মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা।

    পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুল হক নান্নু বলেন, বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। সকল ধর্মের লোকই বিএনপিতে আছে। তারেক রহমানের কড়া নির্দেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। 

    এবছর ঝালকাঠি জেলায় ১৫৭টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে মন্ডপে মন্ডপে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ