ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • বিয়ের বাড়ির গেটে মারামারিতে আহত ২৫

    বিয়ের বাড়ির গেটে মারামারিতে আহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে কনের বাড়ির বিয়ের গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা মারামারিতে বরসহ দুপক্ষের প্রায় ২৫জন আহত হয়েছে।

    বরপক্ষের স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ কনে পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বরসহ আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

    রোববার দুপুরে উপজেলার চর-মানিকা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে নুরে আলমের বাড়িতে এঘটনা ঘটে। 

    জানা যায়, গত একমাস আগে জাহানপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে মনির হোসেনের সাথে চর-মানিকা ইউনিয়নের নুরে আলমের মেয়ে লিমার সাথে পারিবারিক ভাবে বিবাহ হয়। হাসপাতালে চিকিৎসাধীন বর মনির হোসেন জানান, বিয়ের প্রায় একমাস পর আনুষ্ঠানিক ভাবে বউ আনতে কনের বাড়িতে যাই। 

    গেটে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এতে বর পক্ষের বরসহ নারী-পুরুষ  ১৫ জন আহত হয়। 

    তাদের মধ্যে বরসহ গুরুত্বর ৯জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
     তিনি বলেন, কনের জন্য নেওয়া স্বর্ণালংকারসহ বিয়ের যাবতীয় আসবাবপত্র ও ব্রিফকেসে থাকা সকল মালামালসহ প্রায় ৫লাখ টাকার মালামাল নিয়ে যায় কনে পক্ষের লোকজন। 

    বিয়ে বাড়ির গেটে থাকা কনের মামাতো বোন আমেনা বেগম জানান, বরযাত্রীকে স্বাগত জানাতে আমরা কয়েকজন গেটে টেবিল বসিয়ে অপেক্ষায় থাকি। দুপুর দেড়টার দিকে বরযাত্রী আসলে গেটে বর পক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করা হয়। 

    বর পক্ষ ৩ হাজার টাকা দিলে বাকবিতন্ডায় জড়ায় উভয় পক্ষ। পরে বর পক্ষ কনের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এতে কনে পক্ষেরও ১০জন আহত হয়। 

    দক্ষিণ আইচার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, কোন অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন