ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • আমতলীতে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের উদ্বোধন

    আমতলীতে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীতে একটি কাঠের সেতু নির্মাণের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বেলা ১১ টায় উপজেলার হলদিয়া বাজার মাঠে  এ সভার আয়োজন করা হয়। সমাজসেবক নান্নু মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। 
    স্বাগত বক্তব্য রাখেন, সেতু নির্মানের উদ্যোক্তা উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মকবুল আহম্মেদ খান। 

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, পৌর বিএনপির যুগ্মআহবায়ক মিল্টন বিশ্বাস, হলদিয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন মোল্লা প্রমুখ।  পরে প্রধান অতিথি সেতু নির্মানের উদ্বোধন করেন।

    উল্লেখ্য, গত ২২ জুন বিয়ের কনেযাত্রীসহ হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের সেতু ধসে মাইক্রোসহ খালে পরে ৯ যাত্রী নিহত হয়। সেতুটি ধসের পর হলদিয়া ইউনিয়নবাসীর কষ্ট লাঘবের কথা বিবেচনা করে উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মকবুল আহম্মেদ খানের উদ্যোগে ২০০মিটার প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ